ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নবাসীর কাছে প্রতিশ্রুত ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই প্রতিশ্রুতি পূরণে ইউনিয়নবাসীর জন্য একটি মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চেয়ারম্যান তারেক হোসেন।

জানা গেছে, প্রায় ১ মাস হলো ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং জরুরি চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দিতে সম্পূর্ণ নিজ উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, “আমাদের ইউনিয়নের কোনো সাধারণ মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে কিংবা উপযুক্ত পরিবহন না পেয়ে কষ্ট না পান, সেজন্যই এই উদ্যোগ। এটি কেবল একটি অ্যাম্বুলেন্স নয়, বরং ইউনিয়নবাসীর জন্য একটি জরুরি জীবনরক্ষাকারী সেবা। দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো মূহুর্তে আমাদের সাধারণ মানুষ এই সেবা পাবেন।”

তিনি আরও বলেন, ‘শুধু তেল খরচ ও চালকের বকশিশ দিলেই চিকিৎসার প্রয়োজনে যেকোনো রোগী নিতে পারবেন এই সেবা। তবে কেউ তেল খরচ ও চালকের বকশিশ দিতে কষ্টসাধ্য মনে করলে বিনামূল্যে এই সেবা গ্রহন করবেন।’ তিনি বলেন, অ্যাম্বুলেন্স চালু হওয়ার এক মাসে বিনামূল্যেই সেবা দিয়ে আসছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular