ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপাবনায় ফার্মেসিতে অভিযান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

পাবনায় ফার্মেসিতে অভিযান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

পাবনা প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বেশি দামে ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ‘মল্লিক ফার্মেসি’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজারে এ অভিযান চালানো হয়।
 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রূপপুর বিবিসি বাজারের মল্লিক ফার্মেসিতে বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে ওষুধ বিক্রির সত্যতা মেলায়, ফার্মেসির মালিককে জরিমানা করা হয় এবং দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, ভোক্তাদের কাছে বেশি দামে ওষুধ বিক্রির দায়ে মল্লিক ফার্মেসির মালিক তাজুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দোকানটি থেকে জ্বর, সর্দি, কাশি ও ব্যথানাশকসহ বিভিন্ন রোগের প্রায় ১০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। জব্দকরা এসব ওষুধ পরবর্তীতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

অভিযানকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর পাবনা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা ও ঈশ্বরদী থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular