ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষালাহারকান্দিতে ২০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

লাহারকান্দিতে ২০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ফারজানা নূর, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
 
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।
 
এ সময় উপস্থিত ছিলেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং ইউপি সদস্যরা।
 
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular