ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ

ফারজানা নূর, লক্ষ্মীপুর প্রতিনিধি : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত, নির্যাতন প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
 
সংগঠনের জেলা শাখার সভাপতি এ.কে.এম. মাহমুদ রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। প্রধান আলোচক ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক।
 
বক্তারা বলেন, জনস্বার্থে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
 
দিনব্যাপী এ আয়োজনে লক্ষ্মীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular