এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : পলিপ্রয়াগপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। তিনি স্থানীয়দের বিভিন্ন দাবি ও সমস্যা শোনেন এবং সারের সংকট, বিদ্যুৎ সমস্যা ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় স্থানীয়রা রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণের দাবি জানান। মন্ত্রী জানান, সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আগামী ৩ সেপ্টেম্বর নতুন সার ডিলারশিপ দেওয়া হবে। বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।
এছাড়া, মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। সভায় বক্তারা পলিপ্রয়াগপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মেঃ হায়দার আলী শাহ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।




