ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান।

উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার নিগার সুলতানা ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার।

বক্তারা বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে আগের কোর্সে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular