ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাগোল করে আল নাসরকে জিতিয়ে রেকর্ড গড়লেন রোনালদো

গোল করে আল নাসরকে জিতিয়ে রেকর্ড গড়লেন রোনালদো

ক্রীড়া ডেস্ক: বয়স ৪১ পেরিয়ে গেছে। তবুও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করছেন একের পর এক রেকর্ড। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 

শুক্রবার (২৮ আগস্ট) রাতে আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় আল নাসর। দলের পক্ষে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।

ম্যাচের ৫০ মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।

আল সাহলাওয়ের সেই রেকর্ড ছাড়িয়ে যেতে তিন বছরের একটু বেশি সময় নিয়েছেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন এই পর্তুগিজ সুপারস্টার। আল তাওউনের বিপক্ষে গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর ২২ গোল চাই রোনালদোর।

ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১ মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।

এরপর ৫০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এতে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল নাসর। 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular