নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার (৩১ আগস্ট) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা, আবৃত্তি ও নজরুলের সাহিত্য-সংস্কৃতিবিষয়ক বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।




