ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপেশাজীবীদের অধিকার রক্ষায় জাগ্রত থাকবে ডিইএব

পেশাজীবীদের অধিকার রক্ষায় জাগ্রত থাকবে ডিইএব

নিজস্ব প্রতিবেদক : পেশাজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিইএব) জাগ্রত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা এ কথা বলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) ডিইএবের নেতারা মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী সেলিমুর রহমান সেলিম, প্রকৌশলী মো. আশরাফুল হোসেন শাকিল, প্রকৌশলী মো. রাসেল, প্রকৌশলী মো. সৈকতসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ডিইএবের নেতারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দলটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে বলে তারা মনে করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীরাও অংশ নিয়েছেন।

তাঁরা আরও বলেন, বিএনপির দুঃসময়ে ডিপ্লোমা প্রকৌশলীরা দলটির পাশে ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁরা রাজপথে ছিলেন। ভবিষ্যতেও প্রকৌশলীদের অধিকার ও স্বার্থ রক্ষায় তাঁরা কাজ করে যাবেন।

ডিইএবের নেতাদের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি দলটির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিত্তি। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular