ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে জেলা কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ, চালক-শ্রমিকদের প্রতিবাদ সভা

নান্দাইলে জেলা কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ, চালক-শ্রমিকদের প্রতিবাদ সভা

 

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে বারুইগ্রাম চৌরাস্তা বাজারে মিশুক, বেবি ট্যাক্সি ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির বিরুদ্ধে ‘পকেট কমিটি’ ও ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে সাধারণ চালক ও শ্রমিকরা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, জেলা কমিটি কোনো ধরনের সমন্বয় ছাড়াই গত ৩০ আগস্ট পুরোনো কমিটি বিলুপ্ত করে মাত্র একদিনের ব্যবধানে ১ সেপ্টেম্বর নতুন কমিটি ঘোষণা করেছে। কোনো ধরনের সমন্বয় ছাড়াই এভাবে বারবার কমিটি ভেঙে নতুন কমিটি চাপিয়ে দেওয়া শ্রমিকদের মধ্যে বিভেদ ও সংঘর্ষ সৃষ্টি করার অপচেষ্টা বলেও তারা দাবি করেন।
সদ্য বিদায়ী সভাপতি নয়ন মিয়া ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, “আমরা কোনো তাবেদারি বা পকেট কমিটি মানব না। আমাদের নেতা আমরাই বাছাই করব। মাত্র তিন মাসের ব্যবধানে জেলা সদরে বসে অদৃশ্য ইশারায় পকেট কমিটি চাপিয়ে দেওয়ার দিন শেষ। চালক ও শ্রমিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ।
প্রয়োজনে এ সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মহোদয়ের দ্বারস্থ হব।
শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা যুবদল নেতা শাকিল আহমেদ। তিনি বলেন, “শ্রমিকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষের সেবা দেন। তাঁদের ঘামের বিনিময়ে অর্জিত অর্থ ও ইউনিয়ন নিয়ে কোনো নোংরা রাজনীতি চলতে দেওয়া হবে না। শ্রমিকরা যাঁদের নেতা হিসেবে চান, তাঁদের হাতেই নেতৃত্ব থাকা উচিত।”
প্রতিবাদ সভায় যুবদল নেতা আপেল মাহমুদ পাভেলসহ বারুইগ্রাম চৌরাস্তা বাজার এলাকার শতাধিক চালক ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কমিটির ব্যাপারে কোনো বাণিজ্য বা পকেট কমিটি গঠন করা হয়নি। সংগঠনের পরিপত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular