ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদুই হারের পরই জোন্সের বিদায়

দুই হারের পরই জোন্সের বিদায়

ক্রীড়া ডেস্ক: টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্স। নানা আলোচনা-সমালোচনার পরও এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে তার ওপরই আস্থা রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি ব্রিটিশ এই কোচ।

উজবেকিস্তানের পর সিরিয়ার বিপক্ষেও হারের পর এবার জোন্সের ওপর থেকে আস্থা সরিয়ে নিয়েছে বাফুফে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জেরার্ড জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছেও পরাজিত হয় বাংলাদেশ। এতে মূল পর্বের আশা কার্যত শেষ হয়ে গেছে লাল-সবুজ দলের। টানা দুই ম্যাচে ব্যর্থতার পরই জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসে।

এবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নতুন মুখের অধীনে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। জোন্সের জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তার সহকারী আতিকুর রহমান মিশু।

উল্লেখ্য, ঢাকার ক্যাম্পে এই মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন জোন্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular