অর্থনীতি ডেস্ক: ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ৩য় বৈঠকে সভাপতিত্ব করেন মুশফিকুর রহমান।
সভায় ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




