ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএকটি দল জান্নাতের টিকিট বিক্রি করে: রিজভী

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে: রিজভী

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ তারাই সমাজে নরকের আগুন জ্বালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘কীভাবে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে; অথচ তারাই এলাকার মানুষ ও সমাজে নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলোই তার প্রমাণ।’

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে নির্বাচনকালীন সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির পাঁচ পরিবারের মধ্যে নতুন ঘর ও ছাগল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ইসলামের আসল উদ্দেশ্য মানবতার সেবা করা, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু তারা সে আদর্শে নেই, তারা রাজনৈতিক ফায়দা লুটতেই ব্যস্ত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারা বারবার মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতির ইতিহাস ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সব ধরনের মুনাফিকির বিরুদ্ধে।’

বক্তব্য শেষে রিজভী বলেন, ‘বিএনপির পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে নির্বাচনকালীন বিভিন্ন সময়ে সহিংসতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির পাঁচ পরিবারের মধ্যে নতুন ঘর ও ছাগল বিতরণ করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular