ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

নিউজ ডেস্ক:   লিথুয়েনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাইমস নাউ প্রকাশিত খবরে বলা হয়েছে, মধ্যরাতের পর প্রতিবেশী বেলারুশ থেকে ড্রোনটি দক্ষিণ লিথুয়েনিয়ায় প্রবেশ করে।

লিথুয়েনিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের মুখপাত্র জানিয়েছেন, ড্রোনটির মূল উৎস এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।

এই ঘটনার জেরে মঙ্গলবার রাজধানী ভিলনিয়াস এবং পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে বিমান হামলার মতো ড্রোন সতর্কতা জারি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা লেখেন, ‘মাত্র লিথুয়েনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান দ্বারা ধ্বংস করা হয়েছে।’

লিথুয়েনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুপ্রবেশের পর তাদের সশস্ত্র বাহিনী এবং ন্যাটো এয়ার ডিফেন্স মিশনে নিয়োজিত ইতালীয় পাইলটরা দ্রুত সাড়া দিয়েছেন।

প্রেসিডেন্ট নৌসেদা উল্লেখ করেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিথুয়েনিয়া তার মিত্রদের সঙ্গে যৌথভাবে নিজস্ব আকাশসীমা রক্ষা করবে বলে জানান তিনি।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ও রাশিয়ার সীমান্তবর্তী দেশ হওয়ায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই লিথুয়েনিয়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রোববার বেলারুশ থেকে একটি বস্তুর লিথুয়েনিয়ার আকাশসীমায় প্রবেশ ও রাশিয়ায় যাওয়ার খবর মিলেছিল, তবে তখন কোনো সতর্কতা জারি করা হয়নি। চলতি বছরের মে মাসে ড্রোন সতর্কতার কারণে ভিলনিয়াফসে বিমান ও ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। এছাড়া এ বছর এস্তোনিয়া ও লাটভিয়ায় প্রবেশ করা পথভ্রষ্ট ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে ন্যাটের যুদ্ধবিমান একাধিকবার আকাশে ওড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular