নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই এখনো গণতন্ত্র আছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছর দেশ কিভাবে চলেছে, তা আপনারা সবাই জানেন। ফলে সাংবাদিকদের সেই পরিস্থিতি বিবেচনা করে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। আমাকে সব সময় আপনারা পাশে পাবেন। সাংবাদিকতা পেশায় যখন যে সমস্যা হয়, আমাকে জানাবেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।




