ঢাকা  মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমিঠাপানির মাছও রপ্তানি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

মিঠাপানির মাছও রপ্তানি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক: সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি পণ্য হিসেবে বিশ্ববাজারে নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (২৯ ) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন। কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের লক্ষ্য দেশের জনগণের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়া। দ্রুততম সময়ের মধ্যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছি।

বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীনস্ত দপ্তর-সংস্থার জনবল, পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি বলেন, খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। একই সঙ্গে চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন এবং শূন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular