নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে। তিনি বলেন, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। জাতিগতভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। শনিবার জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা এতই ঘৃণিত হয়ে গেলাম! দেশে অস্থিরতার বীজ বপন হয়ে গেল।
জি এম কাদের বলেন, জাতীয় ঐক্যের ডাক থেকে ৫০ শতাংশ মানুষকে বাহিরে রেখে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের নামে অনৈক্যর সূচনা করেছেন ।
এ সময় সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।



