ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী, সন্ধান মিলেছে ঢাকায়

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী, সন্ধান মিলেছে ঢাকায়

বিয়ের প্রস্তাবে রাজি হয়নি পরিবার, তুলে নেওয়ার অভিযোগ এক তরুণের বিরুদ্ধে

লক্ষ্মীপুর প্রতিনিধি  : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে ঢাকায় ওই শিক্ষার্থীর সন্ধান পান তাঁর মা। বর্তমানে তিনি এক আত্মীয়ের বাসায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, ওই তরুণ কয়েকবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। তবে শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাঁর পরিবার বিয়েতে রাজি হয়নি। অভিযোগ, এরপর সুযোগ বুঝে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যান ওই তরুণ।

শিক্ষার্থীকে খুঁজে না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরে তাঁর দাদা লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির জানান, শিক্ষার্থীর মা ঢাকায় তাঁর সন্ধান পেয়েছেন। বর্তমানে তিনি এক আত্মীয়ের বাসায় রয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পেয়েছেন এবং তাঁদের আর কোনো সমস্যা নেই বলে তিনি জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular