ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরামগতিতে অবৈধ ইটভাটার দুটি চুল্লি ভেঙে দিল প্রশাসন

রামগতিতে অবৈধ ইটভাটার দুটি চুল্লি ভেঙে দিল প্রশাসন

লাইসেন্সবিহীন আমানত ব্রিকসে অভিযান, উচ্ছেদ করা হয়েছে কাঠ প্রক্রিয়াজাতের অবৈধ করাতকলও

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি চুল্লি ভেঙে ব্যবহারের অনুপযোগী করেছে জেলা প্রশাসন। একই অভিযানে ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কাঠ প্রক্রিয়াজাত করতে স্থাপিত একটি অবৈধ করাতকলও উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার চর আফজল ইউনিয়নে মেসার্স আমানত ব্রিকস নামের একটি লাইসেন্সবিহীন ইটভাটায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ইটভাটার দুটি চুল্লি ভেঙে ফেলা হয়। পরে পানি ছিটিয়ে সেগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। এ ছাড়া ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে কাঠ প্রক্রিয়াজাত করতে স্থাপিত অবৈধ করাতকলটি উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular