মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিবেদক: পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী লাকসাম জিআরপি পুলিশ বর্তমান সরকারের ৮ মাস শাসনামলে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ২৮টি মামলা দায়ের করেছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে জিআরপি থানার সূত্রে জানা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পৃথক দুটি মাদক মামলায় দুজনকে গ্রেপ্তার করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মে মাসে চারটি মাদক মামলায় ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুনে ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জুলাই মাসে ৭ কেজি গাঁজা, ৩০ লিটার চোলাই মদ, ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ, ৫০ প্যাকেট ভারতীয় চকলেট এবং ১৪ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। আগস্ট মাসে ৫২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩৯টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সেপ্টেম্বর মাসে ২১ কেজি গাঁজা এবং ভারতীয় ১৩৬ বোতল ঊসধসর ৭ ঙরষং রহ ঙহব উদ্ধার করা হয়। সর্বশেষ অক্টোবর মাসে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ৮ মাসের অভিযানে মোট ১৩০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪৭টি ইয়াবা ট্যাবলেট, ৬০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
লাকসাম রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পূর্বাঞ্চলীয় রেলপথকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”



