ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকক্ষমতা ছাড়ার আগেই কিউবা ইস্যুর সমাধান চান ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগেই কিউবা ইস্যুর সমাধান চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা ছাড়ার আগেই তিনি কিউবা সংকটের একটি চূড়ান্ত সমাধান চান। প্রয়োজনে এই দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন।

সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রেসিডেন্ট মেয়াদের শেষ হওয়ার আগে তিনি কিউবায় সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না। জবাবে তিনি বলেন, আমি বিদায় নেওয়ার আগে কিউবার কাজটি শেষ করতে চাই।

সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, আমরা দেশটির ওপর খুব কড়া নজর রাখছি। তারা খুব খারাপ অবস্থায় আছে। এটি মূলত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন, যার বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

ট্রাম্প বলেন, রুবিও এটি করতে পারলে ভীষণ খুশি হবেন।

ট্রাম্প যোগ করেন, আমি এটি সেখানকার সাধারণ মানুষের জন্য এবং যেসব কিউবান নাগরিক চরম দুর্ব্যবহারের শিকার হয়ে আমেরিকায় চলে এসেছেন, তাদের জন্য করতে পারলে আনন্দিত হব।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular