ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী...

নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বেলা দেড়টায় নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নান্দাইলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং বসতঘর মেরামতের সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়। ৬০জন ব্যক্তি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular