ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবিএমইউ হাসপাতাল থেকে এক দালালকে আটক করলো আনসার সদস্যরা

বিএমইউ হাসপাতাল থেকে এক দালালকে আটক করলো আনসার সদস্যরা

ঢাকা নিউজ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা পিজি হাসপাতালের ক্যান্সার ভবনে এক রোগীকে বিভ্রান্ত করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় নাসরিন আক্তার (৪২) নামে এক নারী দালালকে হাতেনাতে আটক করেন দায়িত্বরত আনসার সদস্য চঞ্চল মহন্ত।

দীর্ঘদিন ধরে দালাল চক্রের সাথে জড়িত আটক নাসরিনকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নারী আনসার খাইরুন নাহারের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, যার বিরুদ্ধে মোবাইল কোর্টে জরুরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএমইউ হাসপাতালে আনসার সদস্যদের ধারাবাহিক দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে ভুক্তভোগী রোগী ও স্বজনরা। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও সেবামূলক কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular