ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনএকুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

বিনোদন ডেস্ক : কালজয়ী গান ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গেয়ে অজস্র শ্রোতার মন জয় করেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। রুপালি জগতে সবার মুখে মুখে এই গানটির এখনও সমান জনপ্রিয়তা রয়েছে কালজয়ী এ গানের। এই গানের মাধ্যমে অল্প সময়ে পরিচিতি পাওয়া শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তার স্বামী সারওয়ার আলম পাপিয়া সারোয়ারের মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন পাপিয়া সারোয়ার। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেছেন পাপিয়া সারোয়ার। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটির কথা ও সুর করেন মনিরুজ্জামান মনির। প্রথম গানটিতে কণ্ঠ দেন রুনা লায়লা। আর পাপিয়া সারোয়ার সাউন্টেকের ব্যানারে গানটি গান। তবে এই গানের মাধ্যমেই তিনি অধিক পরিচিত হয়ে ওঠেন।

১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি দিয়ে তিনি অসংখ্য ভক্তের হৃদয় জয় করে নিয়েছিলেন। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular