ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরায়পুরে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন, ছাত্রলীগ নেতা আটক

রায়পুরে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন, ছাত্রলীগ নেতা আটক

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন; সঙ্গে থাকা দুজন পালিয়ে গেছেন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনার সময় তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন বলে জানা গেছে। তাঁরা পালিয়ে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম ইমন হোসেন। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি একই ইউনিয়নের লুধুয়া গ্রামে। তিনি মো. খোকার ছেলে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন ধরিয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমন হোসেনকে আটক করেন। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular