ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধদুই নারীকে প্রকাশ্যে পেটালেন যুবলীগ নেতা ভিডিও ভাইরাল

দুই নারীকে প্রকাশ্যে পেটালেন যুবলীগ নেতা ভিডিও ভাইরাল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে প্রকাশ্যেই পেটালেন সাবেক যুবলীগ নেতা।

একটি ভিডিও রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

গত রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে ও সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ভাইরাল হওয়ায় ১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে ওই নারীকে কাঠ দিয়ে মারধর করছেন রাশেদ। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করে। পরে ওই দুই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি খরিদ করেন। সেই জমি জোরপূর্বক তার দূর-সম্পর্কের মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ বলেন, দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular