ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকজার্মানির পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা

জার্মানির পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার জার্মানির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন । ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের প্রস্তুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর আর কোন বাধা থাকল না।

দেশের স্থিতিশীলতা ও সরকার ব্যবস্থার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক নীতি মেনে দেশটির সংসদ ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

জার্মান প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দুই দলের জোট সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে জনসমর্থণ হারিয়েছে। একই সাথে আস্থাভোটের ফলাফল এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, জার্মানিতে নতুন নির্বাচন জরুরি। সেটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের আয়োজন করতে হবে।

বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতার বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপির সমন্বয়ে তিন দলের জোট সরকার ভেঙ্গে যাওয়া। তার পরেই সংসদে আস্থাভোটে শলজের হেরে যাওয়ায় সবার কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়েই যায়, আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি।

জার্মান পার্লামেন্ট ভেঙে দেয়ার এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে দেশটির রাজনীতিতেও। জার্মান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাজনৈতিক দলের নেতারাও। এখন থেকে দল গোছানো ও আগাম নির্বাচনের প্রস্তুতিতেও আর কোন বাধাও থাকল না নির্বাচনমুখী দলগুলোর জন্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular