ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআইএমএফ মিশনের বৈঠক শুরু আজ

আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনায় ঢাকায় এসেছে সংস্থাটির একটি মিশন।আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক শুরু করছে।

বুধবার (২৯ অক্টোবর) প্রথম দিনে তারা অর্থ সচিবের সঙ্গে উদ্বোধনী সভা করে মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে।

এরপর অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও বাজেট শাখার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কয়েকটি শাখার সঙ্গে বৈঠক করবে মিশনটি।

জানা যায়, সামষ্টিক অর্থনীতি শাখার সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক নিয়ে আলোচনা হবে।

আগামী ডিসেম্বর পর্যন্ত আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কী কী কাঠামোগত সংস্কার আনবে, তা তুলে ধরা হবে।

এদিকে বাজেট শাখার সঙ্গে বৈঠকে উপস্থাপন করা হবে সার্বিক বাজেট বাস্তবায়নের তথ্য। বকেয়া ভর্তুকি পরিস্থিতি এবং ভর্তুকি কমানোর পাশাপাশি রেমিট্যান্সের বিপরীতে দেওয়া প্রণোদনা কমিয়ে আনার পরিকল্পনার বিষয়টি নিয়েও পর্যালোচনা হবে। মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular