ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদআইসিডিডিআর' বি কর্মচারীবৃন্দের বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আইসিডিডিআর’ বি কর্মচারীবৃন্দের বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর’ বি কর্মচারীবৃন্দের বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীত আইসিডিডিআর সমিতির অস্থায়ী কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।এতে ভোটার সংখ্যা ১৯৫০ জন। 

নির্বাচনে ১২ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে একজন বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১ টি পদে নির্বাচন হচ্ছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আব্দুস ছালাম খান, মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি দিলারা সুলতানা, মোঃ আলতাফ আহম্মেদ রিয়াজ, মোঃ মাহফুজুর রহমান মুন্সি, নির্বাহী পরিচালক মোঃ মোরশেদ আলম খান, মোঃ বেলাল আহমেদ, মোঃ ফজলে এলাহী, ডি এম জাহিদ হাসান সিরাজী, এস এম আমান উল্লাহ, ট্রেজারার মোঃ শাহীন মিয়া, মোঃ কামরুজ্জোহা, মোঃ নজরুল ইসলাম, এছাড়াও ব্যবস্থাপনা কমিটির পরিচালক পদে মোঃ জামাল হোসেন, সেলিম মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ শাহ আলম, আল মোকাররম আহমেদ পলাশ, মিন্টু চন্দ্র দাস, বনানী চাকমা, বিশ্ব প্রকাশ ব্যানার্জী, বিথি বিশ্বাস, মোঃ মনির হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ সেলিম হোসেন, নার্গিস সুলতানা, ফয়সাল ভূঁইয়া, মোঃ ছালা উদ্দিন মোল্লা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গান চলছে। তাছাড়া এখানে যারা প্রার্থী রয়েছেন তারা সবাই একে অন্যের পরিবারের মত। আমি আশা করি নির্বাচনে যেই জয়ী হোক তাদের নিয়ে আগামী দিনে সমিতির সকল সদস্যদের মঙ্গলে কাজ করব। 

এ সময় প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাজ্জাক উল্লাহ পাটোয়ারী জানান, সকাল থেকে অবশ্য ফোন কর পরিবেশে ভোট গন। প্রার্থীরা নির্বাচনের সব ধরনের আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। তাছাড়া যে কোন ধরনের বিশৃঙ্খলায় রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular