ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআওয়ামীলীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ

আওয়ামীলীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল ফয়েজের বিরুদ্ধে-৫ আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ স্বৈরাচারী আওয়ামীলীগের দোসর রবিউল মোক্তাদির চৌধুরী এমপির ব্যানগার্ড নামে পরিচিত আবুল ফয়েজের অপরাধ অপকর্মের যেন শেষ নেই। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে লিপ্ত থাকার অভিযোগ থাকলেও ছিলো না কোন ধরনের প্রশাসনিক তথপরতা।

আবুল ফয়েজ সম্পর্কে জানতে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিরীহ মানুষদের ওপর দলের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তার সহ নানান ধরনের নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আবুল ফয়েজ কাছাইট পূর্ব পাড়া নাজিম বাড়ির মৃত জিল্লু ভূঁইয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ,আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের দুঃশাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে আবুল ফয়েজ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। আবুল ফয়েজের বিরুদ্ধে একাধিক অপরাধ অপকর্ম ও নিপীড়নের অভিযোগ উঠলেও,কোনো এক অদৃশ্য শক্তির সহায়তায় বারবার আইনের ফাঁক ফোকড় দিয়ে এলাকায় বুক ফুলিয়ে ঘুরে ফিরে আবুল ফয়েজের অপরাধ অপকর্ম প্রতিনিয়ত চালিয়ে গেছে।

তার অপরাধ অপকর্মের সহযোগী সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান বিএনপির নামধারী কিছু নেতাদের সহযোগিতায় সে ঘুরে ফিরে অপরাধ অপকর্ম করে বেড়াচ্ছে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular