ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম

আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই। তিনি মনে করেন, এই ব্যবস্থাটি ফিরিয়ে আনা বর্তমান পরিস্থিতিতে অবাস্তব এবং তা বিচার বিভাগকে অপ্রয়োজনীয়ভাবে রাজনীতির অঙ্গনে টেনে আনবে, যা অতীতে নানা সংকট সৃষ্টি করেছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এখনই ফিরিয়ে আনার সুযোগ নেই। এটি ঐক্যমত কমিশনের আলোচ্য বিষয়। গণভোটে গেলে জনগণই এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তার আগে আমাদের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “সরকারের নিরপেক্ষতা নিয়ে কিছু সমালোচনা এসেছে, তবে তা অন্তর্বর্তী সরকারই সমাধান করবে। প্রয়োজনে উপদেষ্টা পরিষদে রদবদল করে নিরপেক্ষতা নিশ্চিত করা যেতে পারে।”

এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে।

তিনি বলেন, “ইসি যদি ব্যাখা ছাড়া প্রতীক আটকে দেয়, তবে ধরে নিতে হবে তারা স্বাধীনভাবে কাজ করছে না। আমাদের সাংবিধানিক ব্যাখা দিলে আমরা বিকল্প প্রতীক নিতে প্রস্তুত।”

নাহিদ জানান, এনসিপি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, “আমরা নীতির জায়গা থেকে জোট করব। যারা জুলাই সনদ ও সংস্কারের পক্ষে দাঁড়াবে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার বিষয় বিবেচনা করব।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ছাড়া এটি কেবলই আনুষ্ঠানিকতা। গণভোটের মাধ্যমে সনদ অনুমোদন করতে হবে এবং ড. মুহাম্মদ ইউনূসকে সেই আদেশ জারি করতে হবে।”

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “কোনো রাজনৈতিক শক্তি যদি জাতীয় ঐক্য নষ্ট করতে চায়, জনগণ তা মেনে নেবে না। সব দলকে সংস্কারের পক্ষে থাকতে হবে।”

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular