ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি

গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি

নিউজ ডেস্ক: বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রত্যয়ে আগামী ২৯ আগস্ট (শনিবার) গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান, সাংগঠনিক প্রস্তুতি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংগঠনিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

নেতারা প্রতিবারের মতো এবারও গণফোরাম ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন, দলের রাজনৈতিক দর্শন, সাংগঠনিক শক্তি এবং গণতান্ত্রিক অঙ্গীকার নতুন করে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত সভার শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ গণফোরামের সভাপতি হাবিবুর রহমান বুলুর সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।

যৌথ মতবিনিময় সভা

মতবিনিময় সভায় নেতারা গণফোরাম প্রতিষ্ঠার মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বাস্তবায়ন, সমাজের সর্বস্তরে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। একই সঙ্গে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় পূণর্বার ঘোষণা করেন।

বক্তারা ড. কামাল হোসেনের নেতৃত্বে যে আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে, দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular