ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরআড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা

আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা

নিজস্ব প্রতিবেদক :  লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্রাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)-এর সহযোগিতায় বাংলাদেশ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

রামগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. ফারুক বলেন, বিনা রক্তপাত ও ব্যথামুক্ত এই কার্যক্রম মানবসেবার এক অনন্য উদাহরণ।

স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এটি আমাদের ষষ্ঠ আয়োজন। প্রতিবারই আমরা বিপুল সাড়া পেয়ে আসছি। এবারও ৪ দিনে ২ হাজর ৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনার সেবা দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular