একের পর এক ক্যাচ মিসের পর শেষ পর্যন্ত ম্যাচ হাত ছাড়া করলো বাংলাদেশ। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডেতে হেরে ২-১ সমীকরণে সিরিজ জিতেছে বাংলাদেশ।
প্রথম দুই ওয়ানডে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতলে অজিদের বিপক্ষে প্রথম হোয়াইটওয়াশের স্বাদ পেতে পারতো স্বাগতিক দল।
শেষ দিকে শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে রূদ্ধশ্বাস জয়ের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত তা হয়নি।
শেষ ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭৫ রানের লক্ষ্য ৯ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে তাড়া করেছে সফরকারী দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৪ (সৌম্য ২, তানজিদ ১৯, শান্ত ২৪, লিটন ৫৮*, হৃদয় ৮৩, মোসাদ্দেক ৫৬*, মেহেদি ৩; বার্টলেট ২/৪৭, ডোয়ার্শাস ১/৫৫, রেনশ ২/৪৪)
অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৭৭/৯ (কনোলি ১৪৯, ইংলিস ২১, রেনশ ০, কেয়ারি ৮, লাবুশেন ২৯, গ্রিন ২৭, পিক ২৭, বার্টলেট ০, ডোয়ার্শাস ৪, জ্যাম্পা ৪*, মেরেডিথ ২*; তাসকিন ১/৫৯, মুস্তাফিজ ১/৫৬, শরিফুল ৬/৪৮, মেহেদি ১/৩৭)
ফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১-এ জয়ী
ম্যাচসেরা: কুপার কনোলি
সিরিজসেরা: মোসাদ্দেক হোসেন সৈকত




