ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধইয়াবা কিনে এনে না দেওয়ায় নান্দাইলে মাদকসেবীদের হামলায় প্রতিবন্ধীর পা ভাঙল

ইয়াবা কিনে এনে না দেওয়ায় নান্দাইলে মাদকসেবীদের হামলায় প্রতিবন্ধীর পা ভাঙল

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে ইয়াবা ট্যাবলেট কিনে এনে দিতে রাজি না হওয়ায় আরিফ মিয়া নামে এক বাক্‌প্রতিবন্ধীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকসেবীদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার প্রতিবাদ করতে গিয়ে মোজাম্মেল নামে স্থানীয় আরেক যুবকও হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনা বিষয়ে আহত প্রতিবন্ধী আরিফের খালাতো ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার সিংরইল মধ্যপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে আরিফ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। সে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংরইল বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার আব্দুল মন্নাছের ছেলে অপন মিয়া, খুদে রামের ছেলে লেদন মিয়া গংরা তাঁর পথরোধ করে ইয়াবা ট্যাবলেট কিনে এনে দিতে বলে। এতে আরিফ রাজি না হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর পায়ের হাড় ভেঙে গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বাক্‌প্রতিবন্ধী আরিফের ওপর হামলার বিষয়ে জানতে ও প্রতিবাদ করতে গেলে স্থানীয় মোজাম্মেল নামে আরেক যুবককেও অভিযুক্তরা মারধর করে আহত করে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular