ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরান যুদ্ধ আর খুব বেশি দিন চলবে না: ট্রাম্প

ইরান যুদ্ধ আর খুব বেশি দিন চলবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাথে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তেহরানের সাথে ওয়াশিংটনের মধ্যকার আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তারা আর খুব বেশি দিন এভাবে চলতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি।’

তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তেহরানের দাবি, তারা কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছে।

এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির একটি সংসদীয় কমিটি এমন একটি খসড়া বিল পর্যালোচনা করছে, যাতে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য ‘বৈরী’ দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular