ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএকটি পক্ষ ভোট নিয়ে টালাবাহানা করছে: মির্জা আব্বাস

একটি পক্ষ ভোট নিয়ে টালাবাহানা করছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মত কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার দুপুরে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুর থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘জনপ্রিয়তা নেই এমন দল যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে, একটি পক্ষ ততই টালাবাহানা করছে। আওয়ামী লীগের মত কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে। এ দেশ কারো তালুকদারি নয়।’

রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়। এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান মির্জা আব্বাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular