ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাএবার বিশ্বকাপে ২০২ নম্বর রুমে থাকছেন মেসি

এবার বিশ্বকাপে ২০২ নম্বর রুমে থাকছেন মেসি

নিউজ ডেস্ক : বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত রোববার (৩১ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় মিসৌরিতে অবতরণ করে আলবিসেলেস্তেদের বিমানটি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

আর্জেন্টিনা দল কানসাসে পৌঁছানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অধিনায়ক লিওনেল মেসির রুম নম্বর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের থেকে জানা গেছে, এবারের বিশ্বকাপে মেসি থাকবেন ২০২ নম্বর রুমে। অথচ গত কাতার বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনা তাদের তৃতীয় ট্রফি জয়ের মিশনে নেমেছিল, সেখানে মেসির রুম নম্বর ছিল ২০১।

সংখ্যাতত্ত্ব কিংবা কুসংস্কারে যারা বিশ্বাস করেন, তারা ইতিমধ্যেই এই রুম নম্বর নিয়ে হিসাব মেলাতে শুরু করেছেন। গতবার রুমের অঙ্কগুলোর যোগফল ছিল ৩ (২+১=৩), আর এবার ২০২ নম্বরের যোগফল দাঁড়াচ্ছে ৪ (২+২=৪)। আর্জেন্টাইন সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে আশা করছেন, এবার এই ‘৪’ সংখ্যার হাত ধরেই আসবে আলবিসেলেস্তেদের চতুর্থ বিশ্বকাপ ট্রফি!

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে মাঠের প্রস্তুতির পাশাপাশি এমন সব কাকতালীয় হিসাব-নিকাশও ফুটবলপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিচ্ছে। মেসির ২০২ নম্বর রুম, আর সেই সংখ্যা ঘিরেই আর্জেন্টিনার আরেকটি বিশ্বজয়ের স্বপ্নে নতুন করে রঙ লাগাচ্ছেন সমর্থকরা।্এবারবিশ্বকাপে ২০২ নম্বর রুমে থাকছেন মেসি

নিউজ ডেস্ক : বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত রোববার (৩১ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় মিসৌরিতে অবতরণ করে আলবিসেলেস্তেদের বিমানটি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

আর্জেন্টিনা দল কানসাসে পৌঁছানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অধিনায়ক লিওনেল মেসির রুম নম্বর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, এবারের বিশ্বকাপে মেসি থাকবেন ২০২ নম্বর রুমে। অথচ গত কাতার বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনা তাদের তৃতীয় ট্রফি জয়ের মিশনে নেমেছিল, সেখানে মেসির রুম নম্বর ছিল ২০১।

সংখ্যাতত্ত্ব কিংবা কুসংস্কারে যারা বিশ্বাস করেন, তারা ইতিমধ্যেই এই রুম নম্বর নিয়ে হিসাব মেলাতে শুরু করেছেন। গতবার রুমের অঙ্কগুলোর যোগফল ছিল ৩ (২+১=৩), আর এবার ২০২ নম্বরের যোগফল দাঁড়াচ্ছে ৪ (২+২=৪)। আর্জেন্টাইন সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে আশা করছেন, এবার এই ‘৪’ সংখ্যার হাত ধরেই আসবে আলবিসেলেস্তেদের চতুর্থ বিশ্বকাপ ট্রফি!

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে মাঠের প্রস্তুতির পাশাপাশি এমন সব কাকতালীয় হিসাব-নিকাশও ফুটবলপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিচ্ছে। মেসির ২০২ নম্বর রুম, আর সেই সংখ্যা ঘিরেই আর্জেন্টিনার আরেকটি বিশ্বজয়ের স্বপ্নে নতুন করে রঙ লাগাচ্ছেন সমর্থকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular