ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডএবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক: ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ২২ জন করে নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

এতে বলা হয়, এবারের ঈদুল ফিতরের আগে-পরে ১১ দিনে (২৬ মার্চ থেকে ৫ এপ্রিল) দেশে ২৫৭টি সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আহত হয়েছেন ৫৫৩ জন। কিন্তু বাস্তবে আহতের সংখ্যা ২ হাজারে বেশি।‘শুধু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই ঈদের ২ দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন ৫৭১ জন, যার অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত। এই বাস্তবতায় সারা দেশে আহত মানুষের সংখ্যা ২ হাজারের বেশি হবে। নিহতের মধ্যে নারী ৪১, শিশু ৫৯।’

প্রতিষ্ঠানটি জানায়, ১১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১০৬ জন, দুর্ঘটনায় ৩৯ জন পথচারী নিহত হয়েছেন,  যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩২ জন।এই সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।’

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১০৬ জন, বাস যাত্রী ১৪ জন , ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৯ জন , প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ১৮ জন , থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৪৯ জন , স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম-আলগামন) ১০ জন এবং বাইসাইকেল আরোহী ৪ জন নিহত।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৮৭টি জাতীয় মহাসড়কে, ৯৮টি আঞ্চলিক সড়কে, ৪৩টি গ্রামীণ সড়কে এবং ২৯টি শহরের সড়কে সংঘটিত হয়েছে।এসব দুর্ঘটনার মধ্যে ৬৮টি  মুখোমুখি সংঘর্ষ, ১১৩টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৪১টি পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ২৪টি  যানবাহনের পেছনে আঘাত করা এবং ১১টি অন্যান্য কারণে ঘটেছে।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular