ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনওটিটি ব্যবহারকারীদের ব্যয় বাড়ছে

ওটিটি ব্যবহারকারীদের ব্যয় বাড়ছে

অন্তর্বর্তী সরকার আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে। আজ সোমবার দুপুর ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট পেশ করা শুরু করেন।

প্রস্তাবিত বাজেটে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম পরিষেবাগুলোতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ওটিটি ব্যবহারকারীদের পরিষেবা ব্যয় বাড়ছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ওটিটি বা ওভার দ্যা টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular