ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনকানাডায় বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

কানাডায় বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউস: কানাডার টিশ কলম্বিয়াতে শাশ্বত সৌম্য নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কানাডার স্থানীয় সময় সোমবার সকালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় কেলৌনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে তার বাড়ি সিলেটের সুনামগঞ্জে বলে জানা গেছে।

সৌম্যর সহকর্মীরা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ৪.০ জিপিএ নিয়ে সিএসই-তে প্রথম হিসাবে ২০২১ সালে গ্র্যাজুয়েশন সম্পন্নের পর সৌম্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কয়েক মাস। তারপর বুয়েটেও কিছু মাস শিক্ষকতা করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, এমআইটিতে। এমআইটিতে পিএইচডি ডিগ্রি তিন বছরে প্রায় শেষ করার পথে ছিলেন। গত দিনগুলোতে কানাডা-আমেরিকার বেশ কিছু প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে গবেষণার ওপর বক্তৃতা দিচ্ছিলেন। যার মধ্যে ছিল বার্কলি, প্রিন্সটন, হার্ভাড বিশ্ববিদ্যালয়ও। দুদিন আগেই ইউনিভারসিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে তার রিসার্চের বিষয় এআই নিয়ে আলোচনা করেছেন। এনএলপি গ্রুপ থেকে অফারও পেয়েছিলেন এবং তিনি মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন।

কানাডার আরসিএমপি জানিয়েছে, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কার্যক্রম বা কাউকে সন্দেহ করা হচ্ছে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular