গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গফরগাঁও হেল্পলাইন’ এর ওয়েবসাইট
উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্বেচ্ছাসেবী এই সংগঠনের
ছয় বছর পূর্তির শুভক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।
সেবামূলক পথচলার গৌরবোজ্জ্বল মাইলফলক অতিক্রমের সময়টুকু স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে www.gafargaonhelpline.com এর ওয়েবসাইট উদ্বোধন করেন।
প্রধান অতিথি ও উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,গফরগাঁও হেল্পলাইন একটি সেবামূলক সংগঠনের পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছে। প্রযুক্তি এবং মানুষের সংযোগের এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু যুগোপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ।
গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সদস্য আকরাম হুসাইন তাহসিন জানান,আমাদের প্রচেষ্টা ছিল পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট নির্মাণের। আজ তা আলোর মুখ দেখতে পেয়েছে।
আমরা যে পথচলা শুরু করেছিলাম ছয় বছর আগে, আজ তা একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে গফরগাঁওয়ের যেকোনো ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও সহায়তা খুব সহজেই পেয়ে যাবেন।
সংগঠনের
সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক ও হেল্পলাইনের উপদেষ্টা রোবেল মাহমুদ,প্রতিষ্ঠাতা সদস্য আকরাম হুসাইন তাহসিন,সংগঠনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মো. কামরুজ্জামান লিটন, গফরগাঁও হেল্পলাইনের যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফ আলী ফারুকী, দফতর সম্পাদক তরিকুল ইসলাম তন্ময়,সহ দফতর সম্পাদক শেখ ফয়সাল,সহ-অর্থ সম্পাদক নুর মোহাম্মদ আজাদী,সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আকন্দ,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ রুপক প্রমুখ।



