ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদগফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ দুতাবাসে হামলার প্রতিবাদে বুধবার রাতে গফরগাঁও উপজেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ ও মশাল মিছিল করে।

এতে অংশ নেয় ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক শাহরিয়ার মনির সভাপতিত্বে মাহমুদুল হাসান মেহেদী সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গফরগাঁও উপজেলা যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি শরিফ শেখ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান রাতুল।

বক্তারা ভারতীয় যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য
গণ মানুষের প্রতি আহবান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular