ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ দফা দাবি আদায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি গফরগাঁও উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী স্থানীয়ভাবে এই আয়োজন করা হয়।
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন,জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি,ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে এই বিক্ষোভ কর্মসূচি।
পৌরসভার জামতলা মোড় জামায়াতের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পাগলা থানা শাখা জামায়াত আমীর মাওলানা এমদাদুল হক। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও গফরগাঁও আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন,এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular