ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে তারেক রহমানের ৩১ দফা প্রচারনায় ডা. রানার লিফলেট বিতরণ ও গণসংযোগ

গফরগাঁওয়ে তারেক রহমানের ৩১ দফা প্রচারনায় ডা. রানার লিফলেট বিতরণ ও গণসংযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিবিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গফরগাঁওয়ের পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা সোমবার (১৩ অক্টোবর) দিনভর পাগলা থানার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এই নেতা পাগলা থানার হাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে জনপদের প্রান্ত পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা , পাগলা থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলকে অংশ গ্রহণের আহবান জানান।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular