ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে বজ্রপাতে দুই গরুসহ কৃষকের মৃত্যু

গফরগাঁওয়ে বজ্রপাতে দুই গরুসহ কৃষকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাওয়ে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বজ্রপাতে দুই গরুসহ সোহাগ মিয়া(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের লামকাইনে ব্রহ্মপুত্র নদের চরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া লামকাইন গ্রামের হজরত আলীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়,সোহাগ মিয়া ব্রহ্মপুত্র নদের চরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়।দুপুরের দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে দুই গরুরসহ সোহাগ মিয়া বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের চাচাতো ভাই লামকাইন ওয়াহেদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’সোহাগ মিয়া দুই সন্তানের জনক এবং পেশায় একজন কৃষক ছিলেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular