গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বনির্ভরতার পথে নারীদের এগিয়ে নিতে শুরু হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউভি) কার্যক্রমের উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া। বুধবার দুই দিনব্যাপী এই কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। সকাল ১০টায় শুরু হওয়া লটারিতে স্থানীয় উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
দুই বছর ব্যাপী বাস্তবায়িত হবে এই ভিডব্লিউভি কার্যক্রম। এতে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারীদের মাঝে স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন।উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত বাছাই পর্ব
অনুষ্ঠান সকলের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় সমাপ্ত হবে বলে উপস্থিত সকলে আাশাবাদ ব্যক্ত করেন।



