ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগফরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

গফরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন স্বামীর ছুরিকাঘাতে মার্জিয়া আক্তার (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর ছেলে নাজমুল আলম (৩৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। ঘটনার রাতে তিনি স্ত্রী মার্জিয়ার সঙ্গে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রাতের কোনো এক সময় ছুরি দিয়ে মার্জিয়ার পেটে আঘাত করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখতে পায় মার্জিয়া রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পাশেই নাজমুল চুপচাপ বসে আছেন। পরিবারের লোকজন মার্জিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মার্জিয়ার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। নিহতের ভাই আশরাফুল আলম বলেন, ’আমাদের ভগ্নীপতি নাজমুল মানসিকভাবে অসুস্থ ছিলেন, তার চিকিৎসা চলছিল। কিন্তু সে যে এমন ভয়ানক কিছু করতে পারে তা আমরা কেউ ভাবতে পারিনি।’ নাজমুলের মা মতিজা বেগম বলেন, ’ছেলে ও পুত্রবধূ রাতে একসঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ চিৎকার শুনে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি মার্জিয়া আহত অবস্থায় বিছানায় পড়ে আছে আর নাজমুল পাশে বসে আছে।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত নাজমুল আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।’ রোবেল মাহমুদ গফরগাঁও,ময়মনসিংহ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular