ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদগফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা

গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে গফরগাঁও পৌর এলাকার ইমামবাড়ি ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে গিয়ে শেষ হয়। বহু বছর পর বাধাহীনভাবে প্রোগ্রাম করতে পেরে আনন্দিত ছিল যুবদলের নেতা-কর্মীরা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক।
এর আগে বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইমামবাড়ি এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে দুপুর ১২টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তখন নেতা-কর্মীদের হাতে ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন যুবদলের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকার, বাকস্বাধীনতা অর্জনের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের প্রেক্ষাপটে এবার জনগণের দল বিএনপিকে ভোট দিয়ে এদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আনবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular