ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাগোল করে দলকে জিতিয়ে রোনালদো বললেন—আরেকটি যুদ্ধজয়

গোল করে দলকে জিতিয়ে রোনালদো বললেন—আরেকটি যুদ্ধজয়

নিউজ ডেস্ক:  জয়ে আল নাসরকে পয়েন্ট টেবিলের তিনে তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর পোস্ট করেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’ ম্যাচ জয়ে খুশি হলেও সম্ভবত খুব একটা সন্তুষ্ট হতে পারেননি সিআরসেভেন। ম্যাচের ৪ মিনিটে গোলের দেখা পান এই পর্তুগিজ সুপারস্টার। তবে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। 

ম্যাচের ৬০ মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে আল নাসরের ইতালিয়ান কোচ স্তেফান পিওলি। এ সিদ্ধান্তটি রোনালদো সহজে মেনে নিতে পারেননি, কারণ তিনি পুরো ৯০ মিনিট মাঠে থেকে আরও গোল করার ইচ্ছা পোষণ করছিলেন। বর্তমানে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলের সংখ্যা ৯২৮, এবং ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আরও ৭২ গোল।

রোনালদো পুরো ম্যাচ খেলতে না পারায় মাঠ ছাড়ার সময় তার শরীরী ভাষায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। টাচলাইন পেরিয়ে কোচের সঙ্গে কিছু একটা বিড়বিড় করে বলার পর রোনালদো ডাগআউটে বসেননি, বরং সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।  

এর আগে ডিফেন্ডার নাওয়াফ বোশাল ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে পরিণত হয় আল নাসর। ততক্ষণে ৩-০ গোলে এগিয়ে ছিল আল নাসর। কোচ পিওলিই ম্যাচে অতিরিক্ত ঝুঁকি না নিতেই আক্রমণভাগ থেকে রোনালদোকে তুলে উইঙ্গার আইমান ইয়াহায়াকে মাঠে নামান। 

শুধু গোল করা নয়, একজন খেলোয়াড় কমে যাওয়ায় পিওলিকে তো গোল ঠেকানো নিয়েও ভাবতে হবে। আইমান উইঙ্গার হলেও দুটো কাজেই বেশ ভালো। খেলায় আল নাসরের হয়ে রোনালদোর পর গোল করেছেন সাদিও মানে ও জন ডুরান। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular